বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহীদ আহমেদ জায়েদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাস্টার মমিনুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, লক্ষ্মীপুর শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল আলম মিরন, লক্ষ্মীপুর সদর সভাপতি মাওলানা আমির হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি ডা. কাউসার হামীদসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।
সম্মেলনে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।