• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কৃষ্ণসাগরীয় অঞ্চলের রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও নৌঘাঁটি নভোরোসিস্কে রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। এই বড় ধরণের সমন্বিত হামলায় রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ দুটি প্রধান শস্য রফতানি টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) স্থানীয় রুশ বরাতে জানা যায়, ইউক্রেনীয় হামলায় এক শিশুসহ অন্তত ৩জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরও ২৪জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই রুশ নৌঘাঁটিতে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আধুনিক জেট ড্রোন ও নৌ-ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, এ হামলায় রাশিয়ার দুটি আধুনিক ফ্রিগেটসহ মোট চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার সময় বিস্ফোরণের তোড়ে শহরের অন্তত ২৪টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও বন্দরের সংযোগকারী মূল পানি ফেটে যাওয়ায় সুপেয় পানির সরবরাহ ব্যাহত হয়েছে।

এদিকে পাল্টা হিসেবে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে গত দুই দিনে তীব্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার সেই ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category