• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫

আন্তর্জাতিক ডেস্ক / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে পৌঁছেছে। এ ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ এবং এখনও প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

১২ আগস্ট (বুধবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবন বাঁচানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে বিরতিহীন অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

এদিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হাজার হাজার আহতের জন্য দেশেজুড়ে শুরু হয়েছে জরুরি রক্তদান কর্মসূচি। অসংখ্য সাধারণ মানুষ রক্ত দিতে হাসপাতালের সামনে ভিড় করছেন।

অন্যদিকে বসতবাড়ি ধ্বংস হওয়ায় এবং ক্রমাগত আফটারশকের (অনুকম্পন) আতঙ্কে হাজার হাজার মানুষ তীব্র শীত ও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। আফটারশকের ভয়ে অক্ষত ভবনেও ফিরতে সাহস পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category