• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। এ উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।

বুধবার (১২ আগস্ট) সকালে বিএনপি ও ক্রীড়াঙ্গনের নেতারা বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির সংসদ সদস্য জাহাঙ্গীর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category