• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাসের সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫%

বাণিজ্য ডেস্ক / ৭৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানি ১৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।

তবে, একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রফতানি ২ দশমিক ৫ শতাংশ কমে ৭০ কোটি পাউন্ড হয়েছে। এ সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ শতাংশ বেড়ে ৪৫০ কোটি পাউন্ডে পৌঁছেছে। এর ফলে যুক্তরাজ্যের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩১০ কোটি পাউন্ডে।

বরাবরের মতোই যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানির সিংহভাগ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে রফতানির অর্থমূল্য ৩৩০ কোটি পাউন্ড। তৈরি পোশাকের পাশাপাশি টেক্সটাইল ফেব্রিক, প্রক্রিয়াজাত মাছ ও জুতাও রফতানি হয়েছে দেশটিতে।

অন্যদিকে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে শিল্পকারখানায় ব্যবহৃত যান্ত্রিক বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামসহ বৈজ্ঞানিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশি এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category