• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খরবটি গুজব: তথ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ১৬ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরটিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

১২ আগস্ট (বুধবার) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ধরনের গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে বিষয় কানে আসেনি, সে বিষয়কে এখন পর্যন্ত আমরা আমলে নিতে চাচ্ছি না।’

তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের দেশ-জাতি-জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যস্ত। ইতোমধ্যে গণমাধ্যম থেকে আপনারা জেনেছেন, আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ২০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category