মুসলমানদের কাছে জমি বিক্রি বন্ধের ঘোষণা দেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আরো দুটো কাজ বাকি। ধর্মান্তরণ এবং জমি কেনাবেচায় বিধিনিষেধ সম্পর্কিত বিল আনব। এবং তা বাস্তাবায়নে কঠোর আইন জারির কথাও উল্ল্যেখ করেন।
মঙ্গলবার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে বাঁকুড়ায় গিয়ে এসব কলা বলেছেন শুভেন্দু।
তার অভিযোগ, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে। আর সেই টাকা দিয়ে ধর্মান্তরণের চেষ্টা চলছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। আর তা করতে নয়া আইন আনবে তার সরকার। এতে করে আর্থিক দুর্বলতার সুযোগে গরিবদের ধর্ম পরিবর্তনের ধারা বন্ধ হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা সীমান্তে জমি দিয়েছি। ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি। গোমাতার সম্মান করেছি। মহরমে তলোয়ার নিয়ে বের হতে দিইনি। কিছু দিনের মধ্যে ইউসিসি— ‘এক দেশ, এক মুখ্যমন্ত্রী, এক আইন’ আসবে। তার পরে আমাকে আরো দু’টি কাজ করতে হবে। প্রথমত, ধর্মান্তরণ আটকানো আর দ্বিতীয়ত, জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা।”
প্রচলিত আইনে জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সংস্থান থাকলেও, বিজেপি সব সময়েই ধর্মান্তরণের ক্ষেত্রে কড়া পদক্ষেপের পক্ষে।
‘ল্যান্ড জিহাদ’ শব্দটিও ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রচারের অংশ। এই রাজ্যে পরিকল্পিত ভাবে কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষ জমি কিনে জনবিন্যাস বদল করছে বলে নির্বাচনের প্রচারেই বার বার অভিযোগ তুলেছিল বিজেপি। গুজরাট, আসামসহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে জমি কেনার ক্ষেত্রে সরকারি কড়াকড়ি রয়েছে। এ বার পশ্চিমবঙ্গেও তেমন আইন আনা হবে বলে জানালেন শুভেন্দু।