• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ : তথ্য উপদেষ্টা

ইউনাইটেড ডেস্ক / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন কিন্তু  ভালো মানুষ নন । তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ।

১১ আগস্ট (মঙ্গলবার) সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি জবাবটা দিন।

এরপর সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মানে, ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইনড হয় এবং এখনও অ্যালাইনড থাকেন, সে ৫ তারিখেও তো তার বক্তব্যও এসেছে।

সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে জানিয়ে তিনি বলেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে!

তিনি আরও বলেন, উনি আসবেন এবং উনার যা যা অভিযোগ আছে, উনি নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।

এ সময় সাকিবের বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। মানে যে মানুষটা স্টিল হাসিনার সঙ্গে অ্যালাইনড হয়ে কথা বলে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category