• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান

ইউনাইটেড ডেস্ক / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে তাদের পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্ত ও দেশে আনার বিষয়ে নেওয়া হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত।

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্ত করার উদ্যোগ নেবে বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ সরকারি ব্যবস্থাপনায় ও খরচে সৎকার করা হবে। ১৬ জনের প্রত্যেক পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে

তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category