• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

কর্নেল অলির পক্ষে ১১ দলীয় জোটের মনোনয়ন ফরম সংগ্রহ

ইউনাইটেড ডেস্ক / ৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান।

সোমবার (১০ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবন থেকে জোটের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

ফরম সংগ্রহের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আযাদ বলেন, ‍গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে ১১ দলীয় বিরোধী জোট। জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সঙ্গে যে দ্বিচারিতা করছে, তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে ১১ দলীয় ঐক্য।

তিনি আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারতেন।

এর আগে, রবিবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category