• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন ‎

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে লক্ষ্মীপুরে  বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্নাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের এসে শেষ হয়।

বেলুন উড়িয়ে সাতদিনব্যাপী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান৷

‎এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: আবু তারেক, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ বাহারুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান৷

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (উপবন সংরক্ষক) মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।

উদ্বোধন শেষে বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ১৮ টি নার্সারীর স্টল অংশগ্রহণ করে।পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category