প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ ১০ আগস্ট (সোমবার) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে দু’দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, আজকের এই বৈঠক সামনে রেখে গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।