• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নির্বাচনে অনিয়মের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: / ৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

যশোরের কেশবপুরে ফ্যামিলি কার্ডের ওয়ার্ডভিত্তিক বাছাই ও প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন সাধারণ পরীক্ষার্থী ও ছাত্র-জনতা।
রোবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের বাছাই ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যথাযথ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি। এর ফলে প্রকৃত যোগ্য ও সাধারণ পরীক্ষার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না। প্রকৃত যোগ্যদের বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হলে তা সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করবে।

এ সময় তারা ফ্যামিলি কার্ডের বাছাই প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি পুনরায় পরীক্ষা নিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহকারী নির্বাচনের দাবি জানান।

জাহিদ আবেদীন বাবু
কেশবপুর( যশোর) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category