• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দাবানলে পুড়ছে কানাডার পশ্চিমাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক / ২০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রাতের ব্যবধানে দ্বিগুণ আঁকার ধারণ করেছে কানাডার পশ্চিমাঞ্চলের দাবানল। জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর, দ্য নিউইয়র্ক টাইমসের।

৮ আগস্ট (শনিবার) দাবানল ছড়িয়ে পড়ে ৯ হাজার হেক্টরেরও বেশি এলাকায়। যার কারণে সরিয়ে নেয়া হয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার ২০ হাজারেরও বেশি মানুষকে।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওই সময় পুরো প্রদেশে ১০০টিরও বেশি দাবানল সক্রিয় ছিল। তীব্র গরম, প্রবল বাতাস ও দীর্ঘস্থায়ী খরার কারণে এসব আগুনের প্রায় অর্ধেকই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রায় ১২ হাজার মানুষের বসবাস সামারল্যান্ডের পুরো এলাকাকেই শুক্রবার রাতে খালি করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পাশের পিচল্যান্ড ও আশপাশের এলাকায় বসবাসকারী প্রায় ৮ হাজার মানুষকেও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

প্রিমিয়ার ডেভিড ইবি জানান, আগুনের কারণে কয়েকজন বাসিন্দা আটকা পড়েছিলেন এবং তাদের উদ্ধার করতে হয়েছে। ফায়ার লাইনের পেছনের এলাকাগুলোতেও অনুসন্ধান ও উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে, যাতে সেখানে কেউ আটকা পড়ে থাকলে তাকে উদ্ধার করা যায়।

ইবি বলেন, ‘মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আবার কেউ কেউ প্রিয়জনদের খবরের অপেক্ষায় রয়েছেন।’

শুক্রবার সন্ধ্যায় প্রথমবার বাল্ড রেঞ্জের দাবানলের খবর পাওয়া যায়। এরপর আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। ছোট্ট ফাউল্ডার সম্প্রদায়টি আগুনের কবলে পড়ার পর মাত্র ১৫ কিলোমিটার পথ পেরিয়ে আগুন দ্রুত সামারল্যান্ডের দিকে এগিয়ে যায়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category