জধানীর দারুস সালামের গাবতলীর দীপ নগর এলাকায় মৎসবাহী ফ্রিজিং কাভার্ড ভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে ইমরান হোসেন( ২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মোহাম্মদ ফারুক (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে দিপনগর সিএনজি পাম্পে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুজন গুরুতর আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ।
নিহত ইমরানের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার এরেন্দা গ্রাম। তার পিতার নাম সরোয়ার মোল্লা। সে মাছের কোলেস্টোরেজে চাকরি করতেন। আহত ফারুক ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার কসুপাড়া গ্রাম। তার পিতার নাম সিদ্দিকুর রহমান।
তাদের( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, রাতে মৎসবাহী ফ্রিজিং কাভার্ড ভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার জন্য বিস্ফোরণ ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।