• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

আ.লীগ দেশ ধ্বংস করেছে,ধ্বংসস্তূপ গড়ার দায়িত্ব পড়েছে বিএনপির ওপর

ইউনাইটেড ডেস্ক / ১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা পড়ে বিএনপির ওপরেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ আগস্ট (শনিবার) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের পরও একইভাবে ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সেই দায়িত্ব পালন করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। আজ আবারও সেই দায়িত্ব এসে পড়েছে তারেক রহমানের কাঁধে।

তিনি আরও বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপির নেতা তারেক রহমান কাজ শুরু করেছেন। এমন সময়ে একটি মহল আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংসদীয় সরকারব্যবস্থার মাধ্যমে সংসদে সব সমস্যার সমাধান করতে চায় সরকার। কিন্তু একটি মহল রাজপথে নেমে অন্যায়ভাবে এমন কর্মকাণ্ড করছে, যার মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category