থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় এক ব্যাক্তির এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত হয়েছেন। পুলিশ হামলাকারীকে একজন ছাত্র হিসেবে শনাক্ত করেছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।
প্লাই ব্যাং উপ-জেলা পুলিশ বিভাগের প্রধান লেফটেন্যান্ট-কর্নেল পাসাকর্ন চাইতাউইওং জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনো অজানা।
জরুরি সেবাকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা গেছে, রাজধানী ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত দেবসিরিন ননথাবুরি স্কুল থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে এবং অ্যাম্বুলেন্স চলাচল করছে। একজন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা গেছে এবং আরেকজনকে একজন স্বাস্থ্যকর্মী সেবা দিচ্ছেন।
ফেব্রুয়ারিতে, দক্ষিণ থাইল্যান্ডের হাত ইয়াই জেলায় এক বন্দুকধারী একটি স্কুলে গুলি চালালে একজন শিক্ষক নিহত এবং একজন ছাত্র আহত হয়।