• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর বিএনপি সরকারের ক্ষমতা মানে গ্যাস-বিদ্যুৎের সংকট: রুমিন ফারহানা মহাখালী ও ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মিরাজের স্পিন যাদু হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের জাবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতাসহ ৬দফা তদন্ত চেয়ে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ তদন্তের মুখে ডাব্লিউএইচওর প্রধানের পদ ছাড়লেন পুতুল

সিলেটে দুই বাস সংঘর্ষে নিহত ৮

ইউনাইটেড ডেস্ক / ৪৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
সড়ক দূর্ঘটনা

সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ৭ আগস্ট (শুক্রবার) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এছাড়াও এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category