• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন

ইউনাইটেড ডেস্ক / ১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ির গেটে পেট্রোল দিয়ে আগুন ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

৫ আগস্ট (বুধবার) রাতে মাগুরার কেশব মোড়ে সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তার বাড়ির দক্ষিণ পাশের গেইটে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category