• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৭ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করলে সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হট্টগোলের ঘটনা ঘটে।

‎পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অনুষ্ঠান কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিকভাবে চলতে থাকে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবু তারেকসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category