• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

এটি প্রত্যক্ষ গণতন্ত্রের জয়: সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক / ৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভারতের পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এক্স-এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, এটি ‘প্রত্যক্ষ গণতন্ত্রের জয়’। যা সরাসরি রাজপথ থেকে উঠে এসেছে। তিনি এটিকে শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয় বলেও উল্লেখ করেন।

ওয়াংচুক ককরোচ জনতা পার্টি (সিজেপি), দেশের জেন-জি প্রজন্ম এবং সকল নাগরিককে ধন্যবাদ জানান। বলেন, এই জয় তাদের যারা ভয় ঝেড়ে ফেলে দেশের প্রতিটি প্রান্ত থেকে রুখে দাঁড়িয়েছিল।

পোস্টের শেষে তিনি লেখেন, এখন জবাবদিহিতা থেকে সংস্কারের পালা শুরু হলো।

উল্লেখ্য নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে শনিবার (২৫ জুলাই) দুপুরে পদত্যাগ করেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্র সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category