• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ইউনাইটেড ডেস্ক / ১০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা প্রায় ১২ কেজি গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় মো. জুলফিকার মোল্লা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় ডিএনসির একটি বিশেষ দল। দুপুর দেড়টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক জুলফিকার মোল্লাকে সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং পাস এবং জিও ইন্ডিয়ার সিমযুক্ত একটি অপ্পো স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে পরে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category