• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

ইউনাইটেড ডেস্ক / ১৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে খেলাফত মজলিস বেরিয়েগেছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এদিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি তারা বিবেচনা করবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য ছিলো মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category