ইউরোপের দেশ ফ্রান্সের পাইন বনে ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ রুপ নিয়েছে। ফলে দশটি থেকে ছড়িয়ে স্পেনের কয়েকটি এলাকা আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই দেশের স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ দূরুত্বে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সে গ্রীষ্মকালীন ছুটির মৌসুমের মাঝামাঝি সময়ে, বোর্দোর মূল্যবান ওয়াইন অঞ্চলের কাছে ঘন পাইন বনে ছড়িয়ে পড়া আগুন অভিজাত ক্যাপ ফেরেট উপদ্বীপ থেকে শত শত মানুষকে পালাতে বাধ্য করে। এই দাবানল ম্যানহাটনের প্রায় দ্বিগুণ আকারের একটি এলাকা গ্রাস করে।
মাদ্রিদ থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। রাতে স্পেনের রাজধানীর কিছু বাসিন্দা ধোঁয়ার গন্ধে ঘুম থেকে জেগে ওঠেন। শহরের পশ্চিমে দুটি আগুন একীভূত হয়ে একটি একক দাবানলে পরিণত হওয়ার উপক্রম করেছিল। এই দাবানল মাদ্রিদের উপকণ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত নাভাস দেল রে শহরের দিকে এগিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্রান্সিসকো মার্টিন।
বাতাস এবং কিছু এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপমাত্রার কারণে এই দাবানলে তিনজন দমকলকর্মী নিহত হয়েছেন এবং দুই দেশে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
মাদ্রিদের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিজের স্ত্রী ও তিনটি কুকুরসহ বাড়ি থেকে পালিয়ে আসা হোসে কোবোস, বলেন, “ধোঁয়া ছিল অবিশ্বাস্যরকম ঘন। শ্বাস নেওয়া যাচ্ছিল না।”
ফরাসি কর্তৃপক্ষ দক্ষিণ-পশ্চিম আটলান্টিক উপকূলের হাজার হাজার পর্যটককে ক্যাম্পসাইট এবং অবকাশ যাপনের বাড়িগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।৭