• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বাহরাইন-কুয়েতের যৌথ হামলা ইরানে

আন্তর্জাতিক ডেস্ক / ৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সমিরিক স্থাপনায় হামলার প্রতিবাদে বাহরাইন-কুয়েত যৌথ হামলা চালিয়েছে ইরানে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে হামলা চালাতে দুই দেশই যুদ্ধবিমান পাঠায়। এতে পুরো আবর জুড়ে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সংস্থাগুলো।

প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় দেশ দুটি ইরানের ড্রোন এবং মিসাইলের ভান্ডারে হামলা চালায়। এই হামলায় গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি আকাশেও সুরক্ষা দেয় দেশটি।

যুদ্ধের শুরুর দিকে ইরানে হামলা চালায় সৌদি আরব ও আমিরাত। এসময় সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকায় দেখা যায় আমিরাতকে। ইরানের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় দেশটি।

এদিকে বাহরাইন ও কুয়েত এই যুদ্ধে যোগ দেয়ায় সংঘাতের পরিধি আরও বাড়তে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে এই দুই দেশ। তাই এবার জবাব দিতে মাঠে নামল তারা।

অন্যদিকে সৌদি ও আমিরাতের তুলনায় বাহরাইন ও কুয়েতের সামরিক সক্ষমতা খুবই কম। তবে বাহরাইন দেশটির প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়েছে। আর ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডের অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কও স্থাপন করেছে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category