• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন মেঘমল্লার বসু। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তার সঙ্গে কেন্দ্রীয় সহ-সভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করেছেন। ২৫ জুলাই( শনিবার)  সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু কর্তৃক দাখিলকৃত পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সাথে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

এ বিবেচনা থেকেই তাঁরা স্বেচ্ছায় অব্যাহতিপত্র প্রেরণ করেন। তাঁদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে একাধিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির পরিপন্থী। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিদায়ী নেতৃবৃন্দের দায়িত্ব পালনকালীন অবদানকে শ্রদ্ধার সাথে বহন করছে এবং তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করছে।

একই সাথে ছাত্র ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন ও সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে পূর্বের মতোই দৃঢ় প্রত্যয়ে অগ্রসর হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বলে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category