• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিএনপির স্লোগান ‘সবার আগে চাঁদাবাজি’, ‘সবার আগে সন্ত্রাস’

নেত্রকোণা প্রতিনিধি / ২১ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শারীরিক অসুস্থতার অজুহাতে রাষ্ট্রপতিকে সেফ এক্সিট দেওয়া যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অনতিবিলম্বে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। সে যেন পালাতে না পারে এই জন্য সরকারকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় নেত্রকোণা কালেক্টরেট মাঠে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার এবং ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি ভুলে গেছে। সবার আগে বাংলাদেশ স্লোগান এখন ‘সবার আগে ক্ষমতা’, ‘সবার আগে চাঁদাবাজি’, ‘সবার আগে সন্ত্রাস’ ও ‘সবার আগে দখলদারিত্বে’ পরিণত হয়েছে।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর নির্যাতনের শিকার হওয়ার পরও ক্ষমতায় এসে বিএনপির কতিপয় নেতা জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছেন। একই সঙ্গে বিভিন্ন জেলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, “নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল, ক্ষমতায় এসে তা উপেক্ষা করা হচ্ছে। ফ্যাসিবাদ, দুর্নীতি ও জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করতে হবে।” পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নেত্রকোণা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেকার শামীমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এনসিপির উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রীতম মিয়া সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category