• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে ছাড় নেই: আমির

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরো বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়; আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। তবে, আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হয়।”

তিনি বলেন, “আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরে দিন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব, ইনশাআল্লাহ।”

বিরোধী দলীয় নেতা বলেন, “আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। কিন্তু, সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে।”

ডা. শফিকুর রহমান বলেন, “সবাই সাবধান, ভাই এবং বোনেরা। শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? মানবতার সূচনা থেকেই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন, মুসলমান তাদের সাথে আরো শক্তভাবে লেগে থাকে। কারণ, এর বাইরে যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন চায় না; তাদের জন্য তো শয়তানের বেশি কিছু করা লাগে না। সুতরাং যুদ্ধটা তো শয়তানের সাথে।”

সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, “গণভোটের মাধ্যমে জনগণ পুরনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে। তাই, সেই রায়কে উপেক্ষা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category