• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

স্বর্ণের দাম ভরি প্রতি বাড়ল ২৭৪১ টাকা

বাণিজ্য ডেস্ক / ৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণে সর্বোচ্চ দাম ২ হাজার ৭৪১ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

২২ জুলাই (বুধবার) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category