• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

ইউনাইটেড ডেস্ক / ১৪ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী পাঁচদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা, যানজট এবং নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category