• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বরিশালে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

ইউনাইটেড ডেস্ক / ৪৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ শনিবার (১৮ জুলাই) বরিশালে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। দুপুর ২টায় বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।

এদিকে, সমাবেশ সফল করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জোটের স্থানীয় নেতারা। তারা আশা করছেন, কয়েক লাখ মানুষ সমাবেশে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “আজ ১১ দলীয় ঐক্যের সমাবেশকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশালের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকের সমাবেশে আমরা কয়েক লাখ মানুষের সমাগম করতে চাই। সে মোতাবেক আমরা বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় একাধিকবার প্রস্তুতি সভা করেছি।”

তিনি বলেন, ‍“একইভাবে এনসিপিসহ ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরাও তাদের মতো করে প্রস্তুতি নিয়েছেন। জনগণের ন্যায্য অধিকার আদায়, গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশ হবে গণমানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর।”

এদিকে, বিভাগীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা ইউনিটের উদ্যোগে একাধিক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব প্রস্তুতি সভায় জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা জামাতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, জেলা কর্মপরিষদ
সদস্য আবু মুনিম ও মাসউদুর রহমান শিকদারসব বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

বরিশাল জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় আমিরের আগমনকে কেন্দ্র করে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। আজ শনিবারের এ সমাবেশে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলেও আশাবাদী তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে- জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবিপি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

আরো উপস্থিত থাকবেন- নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category