• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

যাত্রাবাড়ি স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঐতিহাসিক অধ্যায়: রিজভী

ইউনাইটেড ডেস্ক / ৩৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ির ওলিগলিতে লাশ পড়ে ছিলো বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলে, বৃষ্টির মতো গুলির মুখে জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই প্রতিরোধ ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ‘জুলাই গণঅভ্যুত্থান: ১৭ জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, ১৬ জুলাইয়ের হত্যাকাণ্ডের পর তিনি দলীয় নেতাকর্মী, ছাত্রদল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে রাজপথে নামার আহ্বান জানান। পরে যাত্রাবাড়ি, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক নিহত হওয়ার খবর আসতে থাকে।

তিনি বলেন, “শুনেছি, গলিতে গলিতে লাশ পড়ে ছিল। তবে, মানুষ ভয় পায়নি। বিএনপি, ছাত্রদল, জামায়াত-শিবির, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মানুষ প্রতিরোধে নেমে এসেছিল। নিরাপত্তা বাহিনীর গুলি শ্রাবণের বৃষ্টির মতো ঝরছিল, কিন্তু কেউ পিছু হটেননি।”

রিজভী আন্দোলনে নিহত ইব্রাহিম বাবুর্চি, সাংবাদিক মেহেদী হাসানসহ অন্যান্য শহীদকে স্মরণ করে বলেন, “নিরীহ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও সাংবাদিকদের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের পথ সুগম হয়েছিল।”

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “১৯ জুলাইয়ের কর্মসূচি ঠেকাতে ইন্টারনেট, মোবাইল ডেটা, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরও আন্দোলন থামেনি। নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যান।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। জনগণের সরকারকে জনগণের কাছেই জবাবদিহি করতে হয় এবং বিরোধী দলের দায়িত্ব হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সঠিক পথে পরিচালিত হতে সহায়তা করা।”

বিএনপির এই নেতা বলেন, “সমালোচনা মানে শুধু বিরোধিতা নয়। ভালো কাজের প্রশংসা করতে হবে, ভুল থাকলে তা তুলে ধরতে হবে। গণতন্ত্রের এটাই সৌন্দর্য।”

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের উল্লেখ করে রিজভী বলেন, “হাটের ইজারায় ভ্যাট কমানো এবং অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা বৃদ্ধি সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category