• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

বেলজিয়ামে তাপপ্রবাহে ২ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ৭৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেলজিয়ামে জুনের শেষ ভাগ ও জুলাইয়ের শুরুতে চলা তীব্র তাপপ্রবাহে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সিয়েনসানো আগের হিসাব সংশোধন করে এ তথ্য জানিয়েছে।

সংশোধিত তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় ২ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৪৭ জন জানিয়েছিল।

সিয়েনসানো জানিয়েছে, মৃত্যুর নিবন্ধন দেরিতে হওয়া এবং বিশ্লেষণে আরও দুই দিনের তথ্য যুক্ত করায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। কারণ, তাপপ্রবাহ শেষ হওয়ার পরও কয়েক দিন মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।

দেশটির অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালোনিয়া। এরপর রয়েছে ব্রাসেলস ও ফ্ল্যান্ডার্স।

জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০০০ সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর বেলজিয়ামে কোনো তাপপ্রবাহে এটিই সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা।

এর আগে ২০২০ সালের আগস্টের তাপপ্রবাহে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category