• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী

সরকার ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করবে

ইউনাইটেড ডেস্ক / ২৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আগামী ৫ সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, তা এখনও নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ যত্নও নিতে হবে।

১৩ জুলাই (সোমবার)  বরিশালের গৌরনদীতে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন।সেই কর্মসূচিই বর্তমান সরকার বাস্তবায়ন করছে।

এর আগে, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৬টার পর গুলশানে তার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি বরিশালে পৌঁছান।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন এবং ত্রিশ গোডাউন -সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। এছাড়াও বিকেলে শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করবেন।

প্রসঙ্গত, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category