• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সাতকানিয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ৬৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।

সাম্প্রতিক বন্যায় সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রশাসনের তথ্যমতে, উপজেলার বড় অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন। অনেক এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তৌহিদুল ইসলাম। এ সময় দক্ষিণ জেলা ছাত্রদল ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণকালে তৌহিদুল ইসলাম বলেন, “দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

ত্রাণ পাওয়া স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যার কারণে অনেক পরিবার এখনও চরম দুর্ভোগে রয়েছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category