• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আরব আমিরাত, বাহরাইন, কাতারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ৪৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। দ্য টাইমস অব ইসরায়েল ১২ জুলাই (রবিবার) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এর আগে, হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে একটি জাহাজকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠে। পরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেশটি। এদিকে, এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর তৃতীয় দফা হামলা চালায়। এর জবাবেই মূলত সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং দেশগুলো বলছে তারা ইরানের অব্যাহত হামলার শিকার হতে পারে।

এ বিষয়ে আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। বাহরাইনের0 স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে সতর্কতামূলক হামলার সাইরেন বেজে উঠেছে।

কাতারের এক প্রত্যক্ষদর্শী বলেন, দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার সরকার সকলের মোবাইল ফোনে নিরাপত্তা সতর্কতা পাঠাচ্ছে। সকলকে ফোনের মাধ্যমে বাড়িতে ও নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে।

কাতারের সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে বলেও জানিয়েছে দোহা।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category