• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ

ইউনাইটেড ডেস্ক / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি জমে থাকায় কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়েছে চট্টগ্রাম নগরীতে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৭জুলাই (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে ট্রেনটি ষোলশহর এলাকা অতিক্রম করছিল। এ সময় ভারী বৃষ্টির ফলে রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি প্রবেশ করে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে এনে রাখা হয়েছে।

৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে পর্যটক এক্সপ্রেস।

এদিকে, একই সময়ে রেললাইনে গাছ ভেঙে পড়ার কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটিও পথিমধ্যে দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে দেয়া হয়।পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন ছাড়া হবে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category