• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

কোমে পৌঁছেছে খামেনির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ দেশটির পবিত্র শহর কোমে পৌঁছেছে। ৭ জুলাই (মঙ্গলবার) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নির্ধারিত শেষ বিদায়ের শোভাযাত্রার আগে হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত এই ধর্মীয় নগরীতে নেওয়া হয়েছে তার মরদেহ।

রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার কোমে অবতরন করেছে। ভিডিও সাথে সংযুক্ত বার্তায় বলা হয়, শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে।

ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে কোমের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, রাজধানী তেহরানেও তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগম হয়।দেশটির কতৃপক্ষ জানিয়েছে, কোমে শোভাযাত্রা শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দাফনের আনুষ্ঠানিক সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category