• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকবিতন্ডায় পন্ড যুবদলের জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক / ৭৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোল হয়েছে। সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের স্থান দেওয়া নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে ব্যাপক বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। একপর্যায়ে জরুরি সভা স্থগিত করা হয়।

রবিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে বিতর্কিতদের দায় একজন আরেকজনের ওপর চাপানোর চেষ্টা করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। এ নিয়ে চরম হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

যুবদলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান, বিতর্কিত ও দীর্ঘদিন ধরে সংগঠনে নিস্ক্রিয় থাকা সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় জানতে চান যুবদলের সভাপতি মুন্না। এ থেকে ঘটনার সূত্রপাত।

পাল্টা সাধারণ সম্পাদক নয়নও নিষ্ক্রিয় মো. কামরুজ্জামান, শামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের বিগত আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

অন্য একটি সূত্র জানায়, কমিটির মান ও মর্যাদা নষ্ট হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ একে-অপরকে দোষারোপ করতে থাকে। সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি মাহমুদুস সালেহীন আরেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে কক্সবাজারে যথাযথ সম্মন না দেওয়ার বিষয়টি মিটিংয়ে উপস্থাপন করেন।

এ সময় রাজনীতি না করেও মাহমুদুস সালেহীনের পদ পাওয়ার বিষয়ে বেশ কয়েকজন মন্তব্য করেন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহকে সতর্ক করে বলেন, তুমি সভাপতির স্বাক্ষরে সহ-সভাপতি হয়েছ।

এ সময় ফিরোজ আবদুল্লাহ মিটিং থেকে বের হয়ে যান। পরে উত্তেজনা আরো চরম মাত্রায় পৌঁছালে মিটিংটি পন্ড হয়ে যায়। পরে তা স্থগিত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category