• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ৯৮ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সরকারি তিতুমীর কলেজের ক্যারিয়ার ক্লাবের ২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মোঃ বায়েজিদ খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সজিব খান।

শনিবার (৪ জুলাই) ক্লাবের মডারেটর ও সদ্যবিদায়ী কার্যনির্বাহী কমিটির যৌথ স্বাক্ষরের নতুন কমিটির অনুমোদন প্রকাশ প্রদান করা হয়।

একই সঙ্গে ক্লাবের কার্যক্রম কে আরও সুশৃঙ্খল ও কার্যকর ভাবে পরিচালনার লক্ষে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ও ক্লাবের মডারেটর হিসেবে দিকনির্দেশনা প্রদান করবেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল আলম সিদ্দিক। বাকি তিন সদস্য হলেন— সদ্য বিদায়ী কার্যাবলী কমিটির সভাপতি মো. জাহিদ হাসান, সহ-সভাপতি জাফরিন আলম জেনেভা এবং সাধারণ সম্পাদক ফারদিন ইসলাম জিম ।

এছাড়া ক্লাবটির সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রুমানা আক্তার নিপুন, মানব সম্পদ ও ক্রিয়েটিভ প্রধান আব্রাহাম আহমেদ, দপ্তর সম্পাদক সাবিহা হুসাইন এনি, অর্থ সম্পাদক সম্পা আক্তার এবং লজিস্টিকস সম্পাদক রাশেদুল ইসলাম।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের মূল লক্ষ্য সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কর্পোরেট ও সমসাময়িক চাকরির বাজারের জন্য দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা। নতুন সেশনে আরও মানসম্মত কর্মশালা, সেমিনার , ক্যারিয়ার ফায়ার এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের স্লোগান “বি দি লিডার অফ ইওর পাথ” – এর যথার্থ প্রমাণে বদ্ধপরিকর।

নতুন কমিটির এই পথচলায় ক্লাবের মডারেটর, প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টাগণ শুভকামনা জানিয়েছেন। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেছেন যে নবগঠিত শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কেরিয়ার গঠনে আরও কার্যকর এবং সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category