• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইউনাইটেড ডেস্ক / ২২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় ১৪ অক্টোবর (বুধবার) দুপুর ২টার দিকে  আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে, সকাল ১০টার দিকে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এতে ওষুধ কারখানাটির ২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি। সেই সাথে ক্ষতির পরিমাণের বিষয়ে নিশ্চিত তথ্য মিলেনি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তা আর ছড়াবে না বলে আশা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category