• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ভেনেজুয়েলায় ভূমিকম্পে

মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার, গৃহহীন ১৬ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানে প্রায় ৩ হাজারে পৌঁছেছে এবং গৃহহীন অবস্থায় আছেন ১৬ হাজারের বেশি মানুষ।

৪জুলাই (শনিবার) দেশটির এক দাফতরিক বার্তার সূত্র ধরে রোববার (৫ জুলাই) রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।

দাফতরিক বার্তায় বলা হয়, ভূমিকম্পে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ তে পৌঁছেছে। গৃহহীন অবস্থায় আছেন ১৬ হাজারেরও বেশি মানুষ। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত বেসরকারিভাবে নিখোঁজের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা বলেন, খাদ্য, ওষুধ এবং ভারী সরঞ্জাম দেরিতে পৌঁছানোয় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। ফলে অভিযান চালানো আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধীরে ধীরে তাদের অনুসন্ধান কার্যক্রম গুটিয়ে আনতে শুরু করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জুন ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকে এখন খোলা আকাশের নিচে অস্থায়ী  ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category