• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাবি শিক্ষার্থীদের দ্বারা বহিরাগত শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ   মানুষ চেয়েছিল পরিবর্তন কিন্তু দেশ পুরোনো অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছে হজের ব্যয় কমবে অন্তত ৪০ হাজার : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সন্ধ্যা নামলেই ‘মরণফাঁদ’ রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আটক ২ ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন শ্যামা ওবায়েদ আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭ ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বৃষ্টির আভাস এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে

জুলাই সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ৫০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সম্মেলনে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এবং আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সম্মেলনে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন। তাদের উপস্থিতিতে গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ জাতীয় সম্মেলনে বিভিন্ন পর্বে স্মৃতিচারণ, আলোচনা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category