• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাবি শিক্ষার্থীদের দ্বারা বহিরাগত শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ   মানুষ চেয়েছিল পরিবর্তন কিন্তু দেশ পুরোনো অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছে হজের ব্যয় কমবে অন্তত ৪০ হাজার : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সন্ধ্যা নামলেই ‘মরণফাঁদ’ রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আটক ২ ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন শ্যামা ওবায়েদ আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭ ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বৃষ্টির আভাস এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে

নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি

ইউনাইটেড ডেস্ক / ৩৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কাজ কত দিন পর্যন্ত চালানো সম্ভব, তা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় পরিবর্তনও আনা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তবতা বিবেচনায় সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি আরও জানান, নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হলে এই সময়সীমা কার্যকর রাখতে কোনো সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তা নির্ধারণে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category