নতুন করে এলপি গ্যাসের দাম নির্ধারন করা হয়েছে। নির্ধারিত দাম অনুযায়ী প্রতি সিলিন্ডারে ৩৫৭ টাকা কমেছে। অর্থৎ, নতুন দামে ১৮৮৫ টাকায় বিক্রি হওয়া সিলিন্ডার ১৫২৮ টাকা কিনতে পারবেন ভোক্তারা। একই সঙ্গে অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
সবশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।