• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাবি শিক্ষার্থীদের দ্বারা বহিরাগত শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ   মানুষ চেয়েছিল পরিবর্তন কিন্তু দেশ পুরোনো অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছে হজের ব্যয় কমবে অন্তত ৪০ হাজার : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সন্ধ্যা নামলেই ‘মরণফাঁদ’ রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আটক ২ ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন শ্যামা ওবায়েদ আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭ ৭ জেলায় সন্ধ্যার মধ্যে বৃষ্টির আভাস এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে

প্রধানমন্ত্রীর প্রথম সফর সফল হয়েছে: চীনা রাষ্ট্রদূত

ইউনাইটেড ডেস্ক / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণভাবেই সফল হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

২ জুলাই (বৃহস্পতিবার)  সকালে রাজধানীর বারিধারায় ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। এর মধ্যে চীন-বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এসময় তিনি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category