• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত

ইউনাইটেড ডেস্ক: / ৪৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

একই দিনে দুই উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে একটি সৌদি আরবে, আরেকটি ফ্রান্সে। রোববার (২৮ জুন) ঘটনা দুটি ঘটে।

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, সৌদি আরামকোর একটি হেলিকপ্টার রোববার রাস তানুরায় বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।্সস্থাটি জানায়, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

এ দিকে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের তোঁ-ব্লেন শহরে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

্স্থনীয় প্রশাসন জানিয়েছে, বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল। দুর্ঘটনায় পাইলট এবং বিমানে থাকা ১০ জন যাত্রীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন শিক্ষার্থী এবং পাঁচজন ছিলেন প্রশিক্ষক। খবর রয়টার্স, বিবিসির।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category