• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন তিতুমীরে ছাত্রদল নেতার উদ্যোগে সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ‎বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী শিশুখাদ্যে জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শারদীয় দুর্গাপূজা আগামীকাল রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার তিতুমীরে শিবিরের নবীনবরণের আগে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা, ছাত্রদল-শিবির উত্তেজনা টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

তাজিয়া মিছিলে যুবক হত্যা ঘটনায় গ্রেফতার ৪

ইউনাইটেড ডেস্ক / ৭৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজধানীর বাংলাবাজারে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধে জাকির হোসেন নামের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৭ জুন (শনিবার)  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে রাতেই হামলাকারীদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু, চাপাতি ও পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়।.তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতির জেরে এমন নৃশংস হত্যাকাণ্ড বলে জানান তিনি।ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অন্যদের ধরতে চলছে পুলিশি অভিযান।

এর আগে, শুক্রবার (২৬ জুন) বাংলাবাজার এলাকায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত তাজিয়া মিছিল অতিক্রমের সময় জাকির হোসেনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে বলে জানা যায়।

ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে জাকির কাজ করতেন বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category