• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ইরানের জন্য খাদ্য কিনবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৩১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের জন্য খাদ্য সংকটের সম্মুখীন ইরানের জন্য মার্কিন গম, সয়াবিন ও ভুট্টা কিনতে ‘ইরানের কিছু অর্থ’ ব্যবহার করা হবে। তিনি বলেন, “আমাদের জন্য একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর তার নাম হলো মনোরম দেশ ইরান।”

বৃহস্পতিবার (২৫ জুন) আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

তিনি আরো বলেন, “এটি একটি সুন্দর জায়গা। কেউ কি সেখানে যেতে চান? ইসলামী প্রজাতন্ত্র ইরান। তারা খাদ্য সংকটে ভুগছে, এবং আমরা তাদের কিছু অর্থ নিয়ে তা ব্যয় করব এবং প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনব। এই প্রক্রিয়াটি শিগগিরই শুরু হতে চলেছে। এটি বেশ বড় আকারের হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category