• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

আবারও কমলো স্বর্ণের দাম

ইউনাইটেড ডেস্ক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

দেশের বাজারে আবারোও স্বর্ণের দাম কমেছে ভরিতে ২২১৬।

২৫ জুন (বৃহস্পতিবার) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে এবার ভরিতে ২,২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২, ২৩, ২১৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন করে আবার দাম নির্ধারণ করায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category